কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ এ ১১:৩৫ AM
কার্যাবলি
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীঃ
- তুঁতের জার্মপ্লাজম সংগ্রহ, সংরক্ষণ ও উচ্চ ফলনশীল তুঁতজাত উদ্ভাবন।
- তুঁতচাষ প্রযুক্তি, তুঁতগাছের রোগবালাই ও কীটশত্রু দমন প্রযুক্তি উদ্ভাবন।
- মাটি ও তুঁতপাতার গুনগত মান পরীক্ষণ এবং প্রয়োজনীয় খাদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে তুঁতপাতার গুনগত মান উন্নয়ন।
- রেশমকীটের জাত সংগ্রহ ও সংরক্ষণ এবং আবহাওয়া সহিষ্ণু উচ্চফলনশীল, রোগ প্রতিরোধ সম্পন্ন উন্নত বহুচক্রী ও দ্বিচক্রী জাত উদ্ভাবন।
- গুনগত মানের রেশমকীটের ডিম উৎপাদনের প্রযুক্তি, উন্নত পলুপালন ঘর,পলুপালন সামগ্রী ও পলুপালন প্রযুক্তি উদ্ভাবন।
- রেশমকীটের রোগবালাই ও কীটশত্রু দমনের লক্ষ্যে বিভিন্ন ধরণের বিশোধক ও প্রযুক্তি উদ্ভাবন।
- পোস্ট কোকুন টেকনোলজি ও রিলিং প্রযুক্তি উদ্ভাবন।
- দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে দীর্ঘ ও স্বল্পমেয়াদী কোর্সে প্রশিক্ষণ প্রদান।
- লাইব্রেরিতে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের বই, সাময়িকী, জার্নাল, লিফলেট, পত্রিকা সংগ্রহ, সংরক্ষন ও প্রকাশনা।
আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্র (আরেগকে), চন্দ্রঘোনা, রাঙ্গামাটি র্পাবত্য জেলাঃ
- বারেগপ্রই এর বিকল্প জার্মপ্লাজম ব্যাংক হিসেবে তুঁত ও রেশমকীটের জাত সংগ্রহ ও সংরক্ষণ।
- পাহাড়ী পরিবেশ উপযোগী তুঁত ও রেশমকীটের জাত ও রেশমচাষ প্রযুক্তি উদ্ভাবন।
- পাহাড়ী অঞ্চলে রেশমচাষে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে চাষীপর্যায়ে ও টিওটি প্রশিক্ষণ প্রদান।
জার্মপ্লাজম মেইটেন্যান্স সেন্টার (জিএমসি), সাকোয়া, পঞ্চগড়ঃ
- বারেগপ্রই এর বিকল্প জার্মপ্লাজম ব্যাংক হিসেবে তুঁত ও রেশমকীটের জাত সংগ্রহ ও সংরক্ষণ।
- আবহাওয়া উপযোগী তুঁত ও রেশমকীটের জাত ও রেশমচাষ প্রযুক্তি উদ্ভাবন।
- রেশমকীটের F1 বানিজ্যিক ডিম উৎপাদনের লক্ষ্যে P-1নার্সারীতে দ্বিচক্রী জাতের ডিম বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের চাহিদা সাপেক্ষে সরবরাহকরণ।